ভিক্ষা করতে নদী সাঁতরে ভারত থেকে বাংলাদেশে
ওপারে ভিক্ষা মিলে না তাই এপারে এসেছেন। আর ভিক্ষা করতে নদী সাঁতরে বাংলাদেশে এসেছেন ভারতের এক নাগরিক। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করায় শনিবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ব্যক্তির নাম শ্রী সীতারাম লাল চন্দ (৫০)। তিনি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, নগরীর রেলস্টেশন সংলগ্ন ভার্থখলা এলাকায় বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে ভিক্ষা করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, কোনো অসৎ উদ্দেশে বাংলাদেশে আসেননি। ভিক্ষাবৃত্তির জন্যই নদী সাঁতরে সীমান্ত পাড়ি দিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





