এক বছর চেষ্টায় অবশেষে আটক করা হলো নীলগিরির সেই মানুষখেকো বাঘ
ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলায় এক বছরের চেষ্টায় এক মানুষখেকো বাঘকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষ। গত এক বছরে চারজন মানুষকে হত্যা করেছে বাঘটি।
প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের শুরুতে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে বনবিভাগের কয়েকজন বিশেষজ্ঞ বনে এমডিটি-২৩ বাঘটিকে শনাক্ত করতে অভিযান চালায়। এ সময় কোর্ট বাঘটিকে শুধু শনাক্ত করা, অর্থাৎ হত্যা না করার নির্দেশ দেন।
এমনকি হাইকোর্টের বেঞ্চে একটি শুনানিও অনুষ্ঠিত হয়, যেখানে নিশ্চিত করা হয় বাঘটি ভয়ংকর হলেও যেন এটিকে হত্যা করার কোন পদক্ষেপ গ্রহণ না করে জীবিত ধরা হয়।
আহত বাঘটিকে ফাঁদে ফেলতে প্রায় ১০০ জন বনবিভাগের কর্মচারী একটি অভিযান চালায়। যাদের মধ্যে কেরালা টাস্ক ফোর্সের কয়েকজন সদস্য এবং কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ দেয়া কয়েকটি হাতিও ছিল।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





