ধর্ষণ মামলায় পিবিআই কর্মকর্তা মাসুদ কারাগারে
খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি পিবিআই এর ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মাসুদ আদালতে জামিন প্রার্থনা করলে তা না-মঞ্জুর করা হয়।
আদালতের পিপি অ্যাডভোকেট অলোকা নন্দ দাস জানান, আসামি মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে ধর্ষণ মামলায় ১৪ দিনের অন্তবর্তী জামিন লাভ করেন। বুধবার উচ্চ আদালতের জামিনের মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ মে নগরীর ছোট মির্জাপুর এলাকার একটি অফিসে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেন ইন্সপেক্টর মাসুদ। এ অভিযোগে রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
৪ ঘণ্টা পর মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
চিন্ময় দাসের দ্রুত মুক্তির ব্যবস্থা নিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
মৃত্যুদন্ডের রায় শুনে জয় বাংলা স্লোগান পুলিশ সদস্যের, বললেন ‘এই রায় মানি না’
সাবেক স্পিকার শিরীন শারমিন হত্যা মামলায় কারাগারে





