avertisements 2

গাজীপুরে জুমার নামাজে মসজিদে জাল টাকা দান করতে গিয়ে আটক ১

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুন,রবিবার,২০২৬ | আপডেট: ০৪:২৫ পিএম, ২১ জুন,রবিবার,২০২৬

Text

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় জাল টাকা দান করে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার, সদর থানার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া।

তিনি বর্তমানে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া মসজিদে দান করার উদ্দেশ্যে দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করতে চান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি পরীক্ষা করে জাল বলে ধারণা করেন। পরে আরও কয়েকজন মুসল্লি নোট যাচাই করে সেগুলো জাল বলে নিশ্চিত হন। তখন উপস্থিত মুসল্লিরা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হানিফ মিয়াকে আটককরে তার দেহ তল্লাশি করে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত হানিফ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2