avertisements 2

একই দিনে দুটি পৃথক স্থানে গুলির ঘটনা

খুলনায় মুদি দোকানদারকে লক্ষ্য করে গুলি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ অক্টোবর,শনিবার,২০২৬ | আপডেট: ০৪:৪৮ এএম, ২৫ অক্টোবর,রবিবার,২০২৬

Text

ছবি: সংগৃহীত

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আকাশ কুমার কুণ্ডু নামে এক মুদি দোকানদার গুরুতর আহত হয়েছেন। 
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

গুলিবিদ্ধ আকাশ কুমার কুণ্ডু টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিব পদ কুণ্ডুর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা আকাশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিন যুবক আকাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

একই দিনে খুলনার দুটি পৃথক স্থানে গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দুই ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তদন্তের বিস্তারিত এখনো জানা যায়নি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2