কারাগারে বসেই এলএলএম পরীক্ষা দিতে পারবেন রিজভী
নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এলএলএম (মাস্টার্স) পরীক্ষার অনুমতি পেয়েছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ বুধবার (৪ জানুয়ারি) এ আদেশ দেন।
রুহুল কবির রিজভীর অন্যতম আইনজীবী আব্দুস সালাম হিমেল বলেন, রুহুল কবির রিজভী আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। তিনি প্রাইম ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। এই বিষয় নিয়ে আজ সকালে আবেদন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। বিচারক শুনানি শেষে কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতি দিয়েছেন। আগামী ১২, ১৩ ও ১৯ জানুয়ারি তার এলএলএম এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
গত ৮ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে রিজভী কারাগারে আটক রয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





