আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না চিত্রনায়িকা মাহি
আওয়ামী লীগের পক্ষ থেকে উপনির্বাচনে মনোনয়ন চেয়েও পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে তাকে মনোনয়ন না দিয়ে ওই আসনে জিয়াউর রহমানকে মনোনয়ন দিয়েছে দলটি।
আজ রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মাহি মনোনয়ন ফরম জমা দেন।
সম্প্রতি মাহি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে দলটির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর
জামায়াতের সেই নারী কর্মী জামিন মঞ্জুর





