তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরার আর সুযোগ নেই। কারণ আদালত বলে দিয়েছেন এটা অবৈধ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত অবৈধ ঘোষণা করেছেন। সুতরাং এই ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।
খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যারা রায় দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার হবে। খালেদা জিয়ার আইনজীবীদের দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা আদালত অবমাননা করা হয়েছে, আদালত দেখবেন।
বাংলাদেশের মানবাধিকার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ওনার আরও জেনেশুনে কথা বলা উচিত। কারণ মানবাধিকার উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অনেক অগ্রগতি করেছে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম প্রমুখ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





