জোড় সালে নির্বাচন করলে আ.লীগ ক্ষমতায় যায়: খাদ্যমন্ত্রী
জোড় সালে নির্বাচন করলে আওয়ামী লীগ ক্ষমতায় যায় আর বিজোড়ে করলে যায় হেরে— বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এ মন্তব্য করেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, অতীতের সব জোড় সালের নির্বাচনেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। সেই নীতি মেনে ২০২৩ নয় নির্বাচন হবে ২০২৪ সালে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তার এক শতাংশও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হয়নি। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান রইলো।
আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এবং সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর
জামায়াতের সেই নারী কর্মী জামিন মঞ্জুর





