‘পদ্মা সেতু কারও ব্যক্তিগত নয়, এটা নিয়ে বাড়াবাড়িও ঠিক না’
ফাইল ছবি : বঙ্গবীর কাদের সিদ্দিকী
পদ্মা সেতু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়, এটা কারও ব্যক্তিগত নয় বলে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, কেউ ভালো কাজের ফল পাবে না, এটাতো হয় না। এটা প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের সুফল। এজন্য দেশের মানুষ তাকে সাধুবাদও জানাবে।
তিনি বলেন, আমার অনুরোধ, এই সেতু করা নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছে তাদের নিয়ে অহেতুক সমালোচনা করে সময় ক্ষেপণ করা সময় নেই। যারা বলেছে পদ্মা সেতু হবে না, তাদের বিশ্বাস ছিলো না পদ্মা সেতু হবে।
তিনি আরও বলেন, সার্বিকভাবে পদ্মা সেতু আমাদের সেতু, এটি দেশের গৌরব।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের
গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর
জামায়াতের সেই নারী কর্মী জামিন মঞ্জুর
জুলাই সনদের সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী





