বিএনপি টাকা দিয়ে র্যাব সদস্যদের নিষেধাজ্ঞা আরোপ করিয়েছে: হানিফ
বিএনপি বিদেশে টাকা দিয়ে লবিষ্ট নিয়োগ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে র্যাব সদস্যদের নিষেধাজ্ঞা আরোপ করিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শনিবার (৭ মে) দুপুরে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আগামী মৃত্যুবার্ষিকীর আগেই শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যার বিচারের রায় কার্যকর করা হয়, সে ব্যাপারে আইন মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করেন হানিফ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নাহিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন ইশরাক
চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম: ইশরাক হোসেন
ইশরাকের পদত্যাগের সংবাদ ‘ভিত্তিহীন’, যা জানালেন প্রেস কর্মকর্তা
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন





