মানসিক টেনশনে ব্যারিস্টার মওদুদের মৃত্যু হয়েছে : আমীর খসরু
ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যু স্বাভাবিক নয়, তার মৃত্যু হয়েছে মানসিক টেনশনে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার নোয়াখালীতে ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, মওদুদ আহমদ সব সময় খালেদা জিয়া ও তারেক রহমানের বিষয়ে সোচ্চার ছিলেন। মৃত্যুর কিছুদিন আগে মওদুদ আহমদ আমাকে বলেছিলেন, কিছুদিনের মধ্যে কয়েকটি মামলায় তাকে ১০ বছরের জন্য জেলে পাঠানো হতে পারে। সরকার তার বাড়ি দখল করে নিয়ে গেছে, তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে। এতে বোঝা যায়, তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, তার মৃত্যু হয়েছে মানসিক টেনশনে।
বিএনপির এ নেতা বলেন, মওদুদ আহমদ রাজনীতি করেও ১৫টি বই লিখেছেন। একজন মানুষ রাজনীতি করে ১৫টি বই লিখতে পারে? এটা একটা অবিশ্বাসের বিষয়। তিনি ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নাহিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন ইশরাক
চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম: ইশরাক হোসেন
ইশরাকের পদত্যাগের সংবাদ ‘ভিত্তিহীন’, যা জানালেন প্রেস কর্মকর্তা
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন





