খালেদা জিয়াকে দেখতে কোকোর মেয়ে ঢাকায়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। জানা গেছে, রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন জাফিয়া রহমান।
তিনি সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন। এর আগে, প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান।
দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন নিজ বাসায় অবস্থান করছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





