লন্ডনে ফিরে গেলেন কোকোর স্ত্রীও মেয়ে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ঢাকায় এসেছিলেন। প্রায় তিন মাস ঢাকায় থাকায় অবস্থানের পর লন্ডনে ফিরে গেলেন তিনি। বিএনপি সূত্রে জানা গেছে, রোববার (১৬ জানুয়ারি)রাত সাড়ে ৯টায় একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে যান খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান।
২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে মারা যান আরাফাত রহমান কোকো। তারপর থেকে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।
আরাফাত রহমানের দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান মায়ের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন। এবার মায়ের সঙ্গে ছোট মেয়ে জাহিয়া রহমান কিছু দিন ঢাকায় থাকলেও মা শর্মিলা রহমানের একদিন আগে শনিবার রাতে জাহিয়া রহমান যুক্তরাজ্য চলে যান।
২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ খালেদা জিয়া। ইতোমধ্যে তিনবার এভারকেয়ার হাসপাতালে ছিলেন তিনি। সবশেষ গত ১৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





