ফের করোনায় আক্রান্ত জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল শনিবার কোভিড পরীক্ষা করলে আজ রোববার রিপোর্ট পজিটিভ আসে। আজ রবিবার (১৬ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতিবাচক কোনো উপসর্গ ছাড়াই জি এম কাদের ভালো আছেন। তিনি সুস্থ আছেন। শারীরিক সুস্থতার পাশাপাশি তাঁর মনোবল অটুট আছে।
জি এম কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে বিশ্রামে আছেন বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। বলা হয়, নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে, গত বছরের ১২ জানুয়ারি করোনা আক্রান্ত হন জি এম কাদের। আক্রান্তের ১৪ দিনের মাথায় ২৬ জানুয়ারি তিনি করোনামুক্ত হন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নাহিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন ইশরাক
চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম: ইশরাক হোসেন
ইশরাকের পদত্যাগের সংবাদ ‘ভিত্তিহীন’, যা জানালেন প্রেস কর্মকর্তা
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন





