নির্বাচন এখন ভয় আর আতঙ্কের নাম : জিএম কাদের
ফাইল ছবি
এক সময়ের উৎসবমুখর নির্বাচন এখন ভয় আর আতঙ্কের নাম বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শনিবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ক্ষমতা ও কালো টাকার খেলায় দেশের নির্বাচনব্যবস্থা কলুষিত হয়েছে। স্বাধীনতার ৫০ বছরেও নির্বাচন কমিশন গঠন আইন না হওয়া লজ্জাজনক। এক সময়ের উৎসবমুখর নির্বাচন এখন ভয় আর আতঙ্কের নাম। তিনি বলেন, দেশের নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ রক্তাক্ত নির্বাচন চায় না। দেশের মানুষ খুনোখুনির নির্বাচন পছন্দ করে না।
জাপার চেয়ারম্যান অভিযাগ করে বলেন, ভোটে ভিন্ন মতাবলম্বীদের মাঠে দাঁড়াতে দেয় না ক্ষমতাসীনরা। ক্ষমতার জোরে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চান। কোথাও কোথাও ক্ষমতাসীনরা প্রশাসনের সহায়তায় নির্বাচনব্যবস্থা কলুষিত করছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনে ভোট ডাকাতি ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, এটা জাতির জন্য লজ্জাজনক। নির্বাচন কমিশন মানুষের আস্থা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





