ভিডিও ভাইরাল
‘১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না’-বিএনপি প্রার্থী
ছবি: সংগৃহীত
‘আপনারা যারা এখানে চাঁদাবাজি করেন। দুই হাত জোর করে বলছি, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনটাই বলতে শোনা গেছে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজামকে। এসময় তার চারপাশে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে তার নির্বাচনী কার্যালয়ে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি এই কথা বলেন। পরে ওই বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। চাতরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আর্থিক উপার্জন থেকে মানুষের অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি; এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাবো আপনারা যারা চাঁদাবাজি করছেন দুই হাত জোর করে বলছি এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না এবং বিএনপির গাঁয়ে কালিমা লেখার জন্য কেউ যদি প্রচেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এসময় তার পাশে থাকা নেতাকর্মীরা স্লোগান দেন, ‘নিজাম ভাইয়ের আগমন; শুভেচ্ছায় স্বাগতম। নিজাম ভাইয়ের ঘোষণা চাঁদাবাজি থাকবে না।’
ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, দুষ্কৃতকারীরা আমার বক্তব্যটি বিকৃতভাবে ছড়িয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমি কখনও অন্যায় করিনি, কখনও অন্যায়কে প্রশ্রয় দিইনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ
আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন: আইনমন্ত্রী





