শাপলা প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না: সারজিস
শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শাপলার মতো একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ।
সারজিস বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
এনসিপি নেতা লিখেছেন, যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।
সারজিস আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।
সবশেষে তিনি বলেন, ‘আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





