avertisements 2

তিন শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মার্চ,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০৯:১৯ পিএম, ১২ মার্চ,বৃহস্পতিবার,২০২৬

Text

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি:সংগৃহীত

চলমান যুদ্ধ বন্ধের একটি পথ রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কারণে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধ করতে তিনটি শর্ত পূরণ করা প্রয়োজন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান যুদ্ধ বন্ধের জন্য তার প্রস্তাবিত তিনটি শর্ত তুলে ধরেন।

তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে হলে প্রথমত ইরানের ‘বৈধ অধিকার’ স্বীকার করতে হবে, দ্বিতীয়ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং তৃতীয়ত ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।

পোস্টে তিনি আরও বলেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় আঞ্চলিক শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

একই সঙ্গে তিনি দাবি করেন, জায়নবাদী শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের কারণে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ প্রদান করা এবং ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করা।

এদিকে ডয়চে ভেলে ‘যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ক্ষতিপূরণ দাবি ইরানের’ শিরোনামে একটি প্রতিবেদনেও এমন তথ্য জানা যায়। 

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং পারস্য উপসাগর ও এর বাইরের এলাকাতেও তাদের নৌবাহিনীর ওপর আক্রমণ করেছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এর জবাবে ইরান ইসরাইল অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালিয়েছে। এছাড়া তারা উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের বিভিন্ন দেশে নির্বিচারে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2