রিজভীকে খুঁজছি, শিগগিরই গ্রেফতার : ডিবিপ্রধান
বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল, অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। তিনি অনেকগুলো মামলার আসামিও। অথচ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন বিরোধী প্রচারণায় জড়িয়েছেন। তিনি রাষ্ট্র ও সংবিধান বিরোধী কথার্বাতা বলছেন। তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই গ্রেফতার করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন? যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন, তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন। আর কেউ যদি অসুস্থতার ভান করে আদালতে হাজির না হয়, তাহলে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই গ্রেফতার করবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





