হ্যাডম আছে বলেই ১ ঘণ্টার ভেতর নমিনেশন দিয়েছে: শাহজাহান ওমর
হ্যাডম আছে বলেই তো নেত্রী আমাকে ১ ঘণ্টার ভেতর নমিনেশন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ও ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মুহাম্মদ শাহজাহান ওমর।
তৃণমূল বিএনপি ও বিএনএম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘রাবিশ পার্টি’. এগুলো তো ফকিন্নি-ননসেন্স পার্টি। ২-৩ কোটি টাকা পাইছে দাঁড়ায় গেছে। আরে হ্যাডম থাকলে সরাসরি যাও। আমি আজকে ১টার সময় গিয়ে, ২টার সময় মনোনয়ন নিয়ে আসছি। হ্যাডম আছে বলেই তো নেত্রী আমাকে ১ ঘণ্টার ভেতর নমিনেশন দিয়েছে, আর যাকে আগে দিয়েছিল তাকে বাদ দিয়েছে। আমি শাহজাহান ওমরের প্রেসিডেন্ট-প্রাইম মিনিস্টার যেকোনো জায়গায় ফ্রি এক্সেস (প্রবেশাধিকার)।
বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ২০২২ সালেই আমি দল থেকে অবসরের চিঠি দিয়েছি। তারপরও আমি বিএনপিতেই ছিলাম। ৪৫ বছর বিএনপির রাজনীতি করার পর এখন আমি আওয়ামী লীগে যোগদান করেছি। আমি এখন ঘোষণা দিয়ে বলছি, বিএনপির সব ধরনের পদবি থেকে পদত্যাগ করেছি এবং এখন থেকে আমি বিএনপির কেউ না।
নির্বাচনে বিএনপির আর কোনো নেতা যাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমার সঙ্গে কারও সম্পর্ক নেই। আমি গতকাল সন্ধ্যায় জেল থেকে বের হলাম। জেলের ভেতর কথা হবে কি করে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





