নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে: কর্নেল অলি
দেশবাসীকে শান্তিপূর্ণ অবরোধ ও হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, আপনাদের নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। তিনি বলেন, মেহেরবানি করে আপনারা অবরোধ পালন করুন। সাহসিকতার সাথে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন। ভয় পেলে চলবে না।
মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অর্জন হল তার আত্মসম্মান। সেই সম্মান হারিয়ে কি হবে, একবার ভেবে দেখুন। নিজের নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হোন। অন্যথায় কেউ এই সমস্যা থেকে বের হওয়ার পথ পাবেন না। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে জানানো হয়, বিএনপির সমর্থনে আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সেই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে। তিনি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ও হরতাল কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





