এবার ২৮ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা জামায়াতের
আগামী ২৮ অক্টোবর ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সোমবার (২৩ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা শেষে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।
এর আগে একই দিনে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এরই মধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার জন্য ডিমএমপির কাছে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছে দলটি।
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ থেকে সহিংসতার আশঙ্কা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সম্ভাব্য সহিংসতা মোকাবেলা করে রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে দলীয়ভাবে প্রস্তুতিও নিচ্ছে তারা। ঢাকা ও আশপাশের জেলা, মহানগরের নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





