এবার সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ এ সফরে তার সঙ্গে রয়েছেন।
তার আগে গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নাহিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন ইশরাক
চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম: ইশরাক হোসেন
ইশরাকের পদত্যাগের সংবাদ ‘ভিত্তিহীন’, যা জানালেন প্রেস কর্মকর্তা
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন





