কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজ শনিবার সংঘর্ষের সময় তাকে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পেটানো হয়েছে। ডিবি কার্যালয় থেকে নয়া পল্টনে নিজ কার্যালয়ে ফিরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ধোলাই খালে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের পর পুলিশ তাকে নিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশ তাকে ছেড়ে দিয়ে তার অফিসে পৌঁছে দিয়েছে। শনিবার (২৯জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে তাকে তার নয়াপল্টনের অফিসে পৌঁছে দেয়া হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেয়া হয়েছিল। সেখান থেকে অফিসে দিয়ে গেল। শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





