অবাস্তব দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না: আইনমন্ত্রী
নির্বাচনই একমাত্র সমাধান। অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনই সমাধান। নির্বাচন হবে। আমার মনে হয় না অবাস্তব দাবি নিয়ে সংলাপের কোনো প্রয়োজন আছে। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ হবে না।’
আইনমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি। যে পোলিং সেন্টারে গণ্ডগোল হবে, শুধুমাত্র সে কেন্দ্রেই ভোট বন্ধ হবে। অল্প সংখ্যক ভোটকেন্দ্রের জন্যে সে এলাকার সম্পূর্ণ ভোট বন্ধ যৌক্তিক হবে না। এটা জনগণের ভোটাধিকারের ওপরে হস্তক্ষেপ। ফলে আইন সংশোধনের মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে।
নেতাকর্মীদের শাস্তি দিতে আইন মন্ত্রণালয় বিচারকদের চিঠি দিয়েছে বিএনপির এমন দাবি নাকচ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, বিচার বিভাগ স্বাধীন। যদি তারা এরকম কোনো চিঠি দেখাতে পারে, তাহলে সেটা নিয়ে তখন আলোচনা হবে।
এর আগে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন আইনমন্ত্রী। প্রতিষ্ঠানটির মহাপরিচালক আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





