গভীর রাতে ফয়জুল করীমের সঙ্গে সাক্ষাত করে গেলেন জাহাঙ্গীর আলম
বরিশাল সিটি নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে এসে খোঁজ খবর নিয়েছেন। তবে বিষয়টি জানাজানি হয় শনিবার সকালে।
এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বলেন, রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরীফে এসে পৌঁছান। এক ঘণ্টা তিনি এখানে অবস্থান করেছিলেন।
তিনি বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী মুফতী ফয়জুল করীমের শারিরীক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ সময় জাহাঙ্গীর আলম ও মুফতী ফয়জুল করীম একান্তে কথা বলেছেন। তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু জানেন না জানিয়ে সানাউল্লাহ বলেন, মুফতীর কক্ষ থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মুফতী ফয়জুল করিম বলেন, নির্বাচনের দিন হামলায় আমার আহত হওয়ার খবর শুনে তিনি আমাকে দেখতে এসেছিলেন। কুশল বিনিময় এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি আবার চলে গেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





