avertisements 2

বিএনপির ঘোমটা পরা প্রার্থী সিটি নির্বাচনেও থাকবে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ এপ্রিল, বুধবার,২০২৩ | আপডেট: ০২:১২ এএম, ১১ ফেব্রুয়ারী, বুধবার,২০২৬

Text

বিএনপির ঘোমটা পরা প্রার্থী  সিটি নির্বাচনেও থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১১ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস (১৭ এপ্রিল) পালন উপলক্ষ্যে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক (ধানের শীষ) ছিল না, কিন্তু ঘোমটা পরে সব খানেই তাদের প্রার্থী ছিল। এই ঘোমটা পরা প্রার্থী কিন্তু সিটি নির্বাচনেও থাকবে। সিলেটের বর্তমান মেয়র আরিফ অলরেডি ঘোষণা দিয়েছেন। অন্যান্য সিটিতেও ঘোমটাপরা তাদের স্বতন্ত্র প্রার্থী রয়েছে।

কাদের বলেন, সিটি নির্বাচনে আমরা তাদের (বিএনপিকে) আমন্ত্রণ করছি না। নির্বাচন অংশগ্রহণ করা তাদের অধিকার। জাতীয় নির্বাচন যেমন, সিটি নির্বাচনও তেমন।

তিনি বলেন, আগামী নির্বাচনেও আমাদের টার্গেট মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপির নেতৃত্বে অপশক্তি যেন ছায়া বিস্তার করতে না পারে। এই অপশক্তির যে বিষ বৃক্ষের জন্ম দিয়েছে, তা উদঘাটন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন, সংগ্রাম ও লড়াই চলবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2