avertisements 2

‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণের আবেগঘন পোস্ট 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ আগস্ট,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০৭:২৩ পিএম, ১৬ সেপ্টেম্বর, বুধবার,২০২৬

Text

অভিনয়ের ব্যস্ততা থেকে অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তাসনিয়া ফারিণ। নতুন কোনো শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির নৈসর্গ- সবকিছুই নিজের মতো করে উপভোগ করতে ভালোবাসেন এই অভিনেত্রী। এবার ইউরোপের অন্যতম আলোচিত শহর ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘুরতে দেখা গেল তাকে।

প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফারিণ। 

উনিশ শতকের এই স্থাপত্য প্যারিসের অন্যতম পরিচিত দর্শনীয় স্থান।

ছবিতে কালো পোশাকে হাসিমুখে দেখা গেছে ফারিণকে।

পেছনে ঐতিহাসিক স্থাপনা আর নীল আকাশ- সব মিলিয়ে ছবিতে ধরা পড়েছে প্যারিসের নান্দনিক আবহ। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে অভিনেত্রীর লেখা ক্যাপশন।

ভ্রমণের মুহূর্তে দাঁড়িয়ে জীবনের গভীর এক উপলব্ধির কথা জানিয়েছেন ফারিণ। ক্যাপশনে তিনি লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই- না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ‍্যম যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’

ফারিণের এই কথায় ফুটে উঠেছে জীবনের ক্ষণস্থায়িত্বের দর্শন। মানুষ, সম্পদ কিংবা কোনো বিশেষ মুহূর্ত- কোনোটিই চিরদিনের নয়। জীবনের পথে কিছু সম্পর্ক, ভালোবাসা ও অভিজ্ঞতা কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে থাকে; এরপর সময়ের নিয়মেই সেগুলো ছেড়ে সামনে এগিয়ে যেতে হয়।
 

avertisements 2