রাজধানীর অভিজাত এলাকা বিবস্ত্র হয়ে চুরি করেন তারা
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে রাতে পাগল সেজে বিবস্ত্র হয়ে চুরি করেন- এমন একটি চোরচক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানা এলাকা এবং গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাকৃতরা হলেন- নুরু জামাল, আসলাম জমাদার, রফিকুল ইসলাম ওরফে রউফ ও খোকন মল্লিক। গুলশান থানার ওসি মো. আবুল হাসান বলেন, গত ৯ নভেম্বর রাতে গুলশান এলাকায় ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের ৩২টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় গুলশান থানায় চুরি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে দেখা গেছে, পাগল সেজে বিবস্ত্র হয়ে তারা ওই ল্যাবে ঢোকে এবং একজন আরেকজনের হাতে ল্যাপটপগুলো বের করে দিচ্ছে। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গ্রেফতারকৃতদের অবস্থান শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে গুলশান, বনানী, গাজীপুরের গাছা এবং টঙ্গী পশ্চিম থানা এলাকায় চুরি করে জীবিকা নির্বাহ করে আসছে। গুলশান থানার মামলায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





