১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু কাল
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি আগামীকাল ১লা নভেম্বর শুরু হচ্ছে। টিকা দেয়ার জন্য রাজধানীর ৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আগামীকাল ১টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে বাকি কেন্দ্রে টিকাদান শুরু হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
৮টি কেন্দ্র হলো- হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, কসমো পলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল, বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে , বর্তমানে ৭০ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের টিকা রয়েছে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসার কথা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





