১-৭ জুলাই কঠোর বিধিনিষেধ, কোনো মুভমেন্ট পাস থাকবে না
১-৭ জুলাই কড়ার বিধিনিষেধ, কোনো মুভমেন্ট পাস থাকবে না
‘লকডাউন, শাটডাউন এসব কিছুই না, কড়া বিধিনিষেধ পালন করা হবে।’ এবার পুলিশের কোনো মুভমেন্ট পাস থাকবে না। কেউ ঘর হতে বেরও হতে পারবেন না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অফিস-আদালত সব বন্ধ থাকবে। প্রমাণ সাপেক্ষে রোগী ও জরুরি সেবায় নিয়োজিতরা ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পাবে।
রবিবার (২৮ জুন) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধি-নিষেধ আরোপ করা হবে। আসন্ন বিধি-নিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মাঠে থাকবে।’
এছাড়া আগামীকাল মঙ্গলবার (২৯ জুন) কঠোর লকডাউনের বিধি-নিষেধের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৫ জুন কোভিড-১ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শার্টডাউন’ দেওয়ার সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। জুন ক্লোজিংয়ের জন্য ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই ‘লকডাউন’ শেষ হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





