যানজট এড়াতে গাজীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু
যানজট এড়াতে গাজীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে যানজট এড়াতে আজ রবিবার থেকে গাজীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ সকাল সোয়া ৭টার দিকে সহস্রাধিক যাত্রী নিয়ে তুরাগ এক্সপ্রেস ট্রেন গাজীপুর থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায়।
গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রবিবার থেকে তিনটি কমিউটার ট্রেন চলাচল করবে। প্রতিদিন গাজীপুর থেকে সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে আর ঢাকা থেকে ছাড়বে বিকাল ৫টা ২০ মিনিটে। কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকাল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যাবে আবার ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়।
শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজ দুদিনের মধ্যে শেষ করার নির্দেশ দেন সড়ক ও সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক। তিনি বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





