আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা
মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সরকারপ্রধানের শুভেচ্ছার অডিও বার্তাটি গত দুই দিন ধরে দেশের সব মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'হ্যালো, আমি শেখ হাসিনা বলছি, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি'।
বার্তায় চলমান করোনা মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। একই সঙ্গে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অডিও বার্তায় করোনাভাইরাসের বিস্তাররোধে স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক'। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও ঈদ উপলক্ষে ভয়েস রেকর্ডে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জাইমা রহমান নিজ যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘে নিয়োগ পেয়েছেন: মাহদী আমিন
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নিবেন একাধিক কর্মসূচিতে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর
পাকিস্তানের অনুমতি না পাওয়ায় রূপপুরের ইউরেনিয়াম চালান আসেনি





