‘মানসিক ভারসাম্যহীন’ বেশে নারীবিদ্বেষী কাণ্ড, যুবক আটক
ছবি : সংগৃহীত
সাভারের বিভিন্ন স্থানে এক যুবক নারীবিদ্বেষী নানা কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে আটক করেছে সাভার থানা পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটক যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বিভিন্ন সময় মেয়েশিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





