তামিমা অন্তঃসত্ত্বা, বাবা হচ্ছেন নাসির
সংগৃহীত ছবি
ক্রিকেটার নাসির হোসেন বাবা হতে চলেছেন। তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী অন্তঃসত্ত্বা। সম্প্রতি নাসির হোসেন তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে প্রকাশ্যে এসেছে তামিমার বেবি বাম্প।
নাসিরের ছবিতে দেখা যায়, তামিমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উদযাপন করছেন দু'জনে। তামিমার মাথায় মুকুট, গলায় ঝুলছে ইংরেজিতে লেখা ‘হবু মা’ লেখা ব্যানার। সে উদযাপনে কেকও কেটেছেন দুজনে। নাসিরও ইংরেজিতে ‘বাবা’ লেখা একটা প্ল্যাকার্ডমতো হাতে নিয়ে তুলেছেন ছবি।
দুজনের ঘরে যে পুত্র সন্তান আসছে, সে বিষয়টি ধরা পড়েছে তার ছবিগুলোর বেশ কয়েকটি থেকে। নাসির-তামিমার পেছনে থাকা একটা ব্যানার আর একটি টেডি বিয়ারের হাতে থাকা হৃদয়াকৃতির বেলুনে লেখা ছিল, ‘ইটস আ বয়’।
ছবিগুলো পোস্ট করে নাসির লিখেছেন, ‘এই ছোট্ট মানুষটা যার অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসার, তার সঙ্গে মিলিত হতে আমার তর সইছে না। সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ।’
নাসির হোসেনের ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ ৩ জন প্রত্যাহার
জাহানারা যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুলকে নিষিদ্ধ করলো বিসিবি
আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন সালাউদ্দিন
ইমরান খানের সাথে কারাগারে মানবিক আচরণের দাবি, ১৪ অধিনায়কের চিঠি





