জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির কমিটি গঠন
ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৮ নভেম্বর) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি নারী দলের ভেতরে ঘটে যাওয়া কথিত অসদাচরণ ও যৌন হয়রানির অভিযোগের বিষয়টি বিস্তারিত তদন্ত করে বিসিবির কাছে প্রতিবেদন জমা দেবে।
তদন্ত শেষে কমিটির সুপারিশ অনুযায়ী বোর্ড পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছে বিসিবি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ ৩ জন প্রত্যাহার
জাহানারা যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুলকে নিষিদ্ধ করলো বিসিবি
আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন সালাউদ্দিন
ইমরান খানের সাথে কারাগারে মানবিক আচরণের দাবি, ১৪ অধিনায়কের চিঠি





