মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব আল হাসান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ নভেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০২:২৯ এএম, ১৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
সাকিব আল হাসান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
গতবারের মতো এবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কেনেন সাকিব। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
রোববার সংবাদ সম্মেলন করে সারা দেশে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন সালাউদ্দিন
ইমরান খানের সাথে কারাগারে মানবিক আচরণের দাবি, ১৪ অধিনায়কের চিঠি
বাংলাদেশেকে সমর্থন করে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’





