মোরগের বিরুদ্ধে আদালতে মামলা করলেন দম্পতি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩০ পিএম, ২ ফেব্রুয়ারী,সোমবার,২০২৬
সারা দিন পাশের বাড়ির মোরগের ডাকে জীবন অতিষ্ঠ হওয়ার উপক্রম। তাই সেই মোরগের বিরুদ্ধে মামলা করলেন এক জার্মান দম্পতি। সত্তরোর্ধ্ব ফ্রেডরিক ও জুটটা উইলহেম নামক ওই দম্পতির আবেদন, যেন অবিলম্বে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় মোরগটিকে।
নিজেদের অভিযোগনামায় দম্পতি জানিয়েছেন, মোরগটির নাম মাগডা। সকাল ৮ টা থেকে ডাকা শুরু করে সেটি। কোনও কোনও দিন ভোর ৪টেতেও উঠে পড়ে সেটি। ওঠা মাত্রই শুরু হয় ডাক। আর রাত না হওয়া পর্যন্ত চলতে থাকে সেই ডাক। দিনে গড়ে শ’-দুয়েক বার তীক্ষ্ণ স্বরে ডেকে ওঠে মোরগটি। মোরগের এ হেন তীক্ষ্ণ ডাক দিনভর শোনা অত্যাচারেরই শামিল বলে অভিযোগ তাঁদের। মোরগের অত্যাচারে ইতিমধ্যেই এক প্রতিবেশী বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।
অন্য দিকে মোরগটির মালিক মিখায়েল জানিয়েছেন, মোরগটিকে অন্যত্র সরানোর উপায় নেই তাঁর। ২০১৮ সালে ৫টি মু রগি কেনেন তিনি। আর সেই মুরগিগুলির জন্যই একটি মোরগ দরকার তাঁর। সেই কারণেই মোরগটাকে পুষছেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!





