স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০২:২৪ এএম, ২৪ মার্চ,মঙ্গলবার,২০২৬
ছবি: ওমর ও আসমা সিরাজ
পাকিস্তানের করাচীতে গুলশান-ই-ইকবাল এলাকার বাসিন্দা আসমা সিরাজ। স্বামী ওমরের জীবন বাঁচাতে নিজের কিডনি দান করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে অভিনন্দনের বন্যা বয়ে যায়।
করাচির ডাক্তাররা যখন ঘোষণা করলেন ওমরের কিডনি আর সঠিকভাবে কাজ করবে না এবং তার কিডনি ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালাইসিস প্রয়োজন। একজন ডোনারের কাছে গিয়ে অনুরোধ করার চেয়ে আসমা তার স্বামী ওমরকে নিজেই কিডনি দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
সামাজিক মাধ্যমে নাদিয়া আব্বাসি নামের একজন বলেন, এটা সত্যিই অসাধারণ যে আমরা আমাদের প্রিয়জনের যত্ন নিই এবং তাদের সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ উৎসর্গ করতে পারি। সূত্র: স্টার্টআপ পাকিস্তান





