গোসলের সময় স্ত্রীকে চুমু দেওয়ায় মারধরের শিকার
ভারতের উত্তরপ্রদেশে নদীতে গোসলের সময় তাঁর স্ত্রীকে চুমু দিয়ে মারধরের শিকার হয়েছেন। ওই রাজ্যের সরযূ নদীতে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ওই ভিডিওতে দেখা যায়, চুমুর ঘটনার পর লোকটিকে তাঁর স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন করে দূরে নিয়ে যাওয়া হয়। এরপর লোকটিকে নবরত মারধর দেওয়া হতে থাকে। এ ধরনের অশ্লীলতা অযোধ্যায় সহ্য করা হবে না বলেও একজন বলে ওঠেন।
লোকজন যখন স্বামীকে মারধর করছিল, তখন স্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, সে চেষ্টায় তিনি ব্যর্থ হন। পরে উত্তেজিত কিছু মানুষ ওই দম্পতিকে মারধর করতে করতেই নদীর তীরে উঠায়।
বিষয়টি নিয়ে অযোধ্যা পুলিশের এক টুইটে বলা হয়েছে, কোতোয়ালি থানার ইনচার্জ ইন্সপেক্টরকে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরযূ নদী হলো গঙ্গার সাতটি উপনদীর একটি। হিন্দুদের কাছে এটি পবিত্র নদী বলে বিবেচিত।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?





