লাঠি উঁচিয়ে গুঁতোগুঁতি প্রধান শিক্ষক-পিয়নের, ভাইরাল ঝাড়খণ্ডের স্কুলের ছবি
স্কুলের বারান্দায় একে অপরের দিয়ে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন প্রধান শিক্ষক এবং পিয়ন। চলছে অশ্রাব্য গালিগালাজ, গুঁতোগুঁতি, ধাক্কাধাক্কি। দু’জনের এ হেন কীর্তি দেখতে আশপাশ থেকে উঁকি মারছেন কৌতূহলী শিক্ষক-স্কুলকর্মীরা। শুক্রবার বিহারের পলামু জেলার এই ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল।
পরস্পরের দিকে কেন তেড়ে গেলেন প্রধান শিক্ষক এবং পিয়ন? পলামুর মেদিনীনগর এলাকার ওই স্কুলের প্রধান শিক্ষক করুণাশঙ্করের অভিযোগ, ‘‘স্কুলে কখনই সময় মতো হাজিরা দেন না পিয়ন হিমাংশু তিওয়ারি। দেরি করে এসে কিছু ক্ষণ স্কুলে থাকার পর বাড়ি চলে যান।’’
হিমাংশুর যে একেবারেই কাজকর্মে মন নেই, সে দাবিও করেছেন করুণা। তাঁর কথায়, ‘‘স্কুল সাফসুতরো রাখতেও অনীহা হিমাংশুর। এমনকি, বাগানের গাছগাছালিতে জল না দেওয়ায় এই গরমে সেগুলি শুকিয়ে উঠছে।’’
প্রধান শিক্ষকের অভিযোগ মানতে নারাজ হিমাংশু। তাঁর পাল্টা দাবি, ‘‘প্রতি দিন সকাল ৬টায় স্কুলে চলে আসি। তবে পিয়ন বলেই আমাকে এত অসম্মান সইতে হয়।’’ করুণাশঙ্করের বিরুদ্ধে দুর্নীতিও অভিযোগ করেছেন হিমাংশু। তাঁর দাবি, ‘‘প্রধান শিক্ষক তো স্কুলের হস্টেলের ইট-কাঠ-লোহা বিক্রি করে দিয়েছেন!’’
আসল সত্য কী? তা জানা না গেলেও ধস্তাধস্তি, মারপিটের জেরে নাকি মাথা ফেটেছে হিমাংশুর।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?





