রাশিয়ার মতো ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বললেন প্রখ্যাত লেবাননি নেতা
লেবাননের প্রগ্রেসিভ সোস্যালিস্ট পার্টির প্রধান ও প্রখ্যাত লেবাননি নেতা ওয়ালিদ জুমলাত বলেছেন, রাশিয়ার মতো ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ওয়ালিদ জুমলাত এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
কেন আন্তর্জাতিক সম্প্রদায় এখনো ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে না তার সমালোচনা করেছেন ওয়ালিদ জুমলাত। তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, তারা (পশ্চিমারা) রাশিয়ার ওপর এত দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করলেও কেন ইসরাইলের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। কবে ফিলিস্তিন দখলের অপরাধে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে তারা?
তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও পশ্চিমা দেশগুলোর সরকারকে মিথ্যাবাদী বলে অভিহিত করেন। তার অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো কাজের কাজ করছে না। এটা একটি বেহুদা ও অকার্যকর প্রতিষ্ঠান। এ প্রখ্যাত লেবাননি নেতা মনে করেন, পশ্চিমা সরকারগুলো বৈষম্যমূলক আচরণ ও নীতির অনুসরণ করছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?





