চাকরি না পেয়ে ফুচকা বিক্রি করছেন এমএ পাস তরুণী!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৪৬ এএম, ৪ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৬
করোনা মহামারিতে অর্থনীতির ভঙ্গুর দশা। এ সময় নতুন করে চাকরি পাওয়া তো দূরের কথা উল্টো কাজ হারিয়েছেন বহু মানুষ। জীবিকার তাগিদে বিকল্প উপায় খুঁজে নিয়েছেন অনেক মানুষ।
চাকরি হারিয়ে কিংবা চাকরি না পেয়ে দিশাহারা বহু মানুষ। এমন কঠিন পরিস্থিতিতে হতাশ হননি ভারতের কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার বাসিন্দা শিম্পি সাহা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। অর্থাৎ এমএ পাস করে ফেলেছেন তিনি। এরপর কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এর বাইরে নিজের কিছু করার ইচ্ছা তাকে তাড়িয়ে বেড়ায়।
তাই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করার পাশাপাশি ঝোঁক ছিল ব্যবসার দিকে। আর তাই ইচ্ছা পূরণে নেমে পড়েন আটঘাট বেঁধে। গত বছরের ডিসেম্বরে শিম্পি ফুচকার ব্যবসা শুরু করেছেন। শক্তিনগরে তিনি ছোট্ট দোকান সাজিয়ে শুরু করেছেন স্বপ্নের দিকে পথচলা।
শিম্পি জানান, ব্যবসা শুরু করার আগে তিনি ভেবেছিলেন হয়তো অনেক রকম নেতিবাচক কথা শুনতে হবে তাকে। কিন্তু তার এই অভিনব উদ্যোগে সমর্থন দিয়েছেন সবাই, বিশেষ করে মেয়েরা। তিনি জানান, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ইচ্ছা আছে একটি ক্যাফে খোলার। শিম্পির অভিনব উদ্যোগে খুশি তার পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!





