ইরানে সমকামি দুই যুবকের ফাঁসি কার্যকর
ইরানে দুই সমকামী পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ছয় বছর কারাদণ্ড ভোগের পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। জানা গেছে, ওই দুই ব্যক্তির নাম মেহরদাদ করিমপুর ও ফরিদ মোহাম্মাদী। ইরানের একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে সিবিএস নিউজ এ তথ্য জানায়।
সমকামিতায় অভিযুক্ত দুই যুবক গত ছয় বছর ধরে কারাগারটিতে বন্দি ছিলেন। গত রোববার মেহেরদাদ করিমুর এবং ফরিদ মোহাম্মদি নামে ওই দুই যুবকের ফাঁসি কার্যকর হয়। ইরানের আইন অনুযায়ী সমকামিতা নিষিদ্ধ। আর সেই আইনের আওতায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারাগেহের একটি কারাগারে ফাঁসি দেয়া হয় তাদের।
গত জুলাইয়ে মারাগেহের কারাগারে একই অভিযোগে আরও দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছর ইরানে ২৯৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। ইরানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্বাধীন তদন্তকারী কর্মকর্তা জাভেদ রেহমান জানান, ইরানে আশঙ্কাজনকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।
যৌনতা, ধর্ষণ, ব্যভিচার, সশস্ত্র ডাকাতি ও হত্যার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হয় ইরানে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





