সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। আজ রোববার বিকেলে তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক ঘোষণায় পুরো আফগানিস্তানে সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
সুহাইল শাহিন এক টুইটে বলেন, তিনি বলেন, যারা এর আগে আগ্রাসনবাদীদের জন্য কাজ করেছেন বা তাদের সাহায্য করেছেন অথবা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত আইইএ তাদের সবার জন্য দরজা খোলা রেখেছে এবং এরই মধ্যে ক্ষমা ঘোষণা করেছে। আমরা তাদের আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা দেশ ও জাতির সেবায় কাজ করতে এগিয়ে আসেন।
এর আগে এ মুখপাত্র বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং অন্য নেতাদের আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। তালেবান নারীদের বিষয়ে আগের রক্ষণশীল অবস্থা থেকে সরে আসবে বলেও জানিয়েছেন তিনি। শাহীন বলেছেন, আফগান নারীরা চাইলে বাড়ির বাইরে বের হতে পারবেন, তবে অবশ্যই হিজাব পরতে হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকোট
নতুন উস্কানি না এলে ইরানে হামলা স্থগিত রাখবেন ট্রাম্প
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট





