ভারতে করোনায় মৃত্যু-সংক্রমণ ফের বেড়েছে
ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ ফের বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার পাঁচজনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি চার লাখ ১১ হাজার মানুষ।
এ পর্যন্ত এ মহামারিতে দেশটিতে প্রাণ গেছে তিন লাখ ৯৯ হাজার ৪৫৯ জনের। এর আগে বুধবার দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ৮১৭ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিলেন ৪৫ হাজার ৯৫১।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু ও সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে। এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৬২ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৯ লাখ মানুষ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





