মোবাইলে ৫ মিনিটের বেশি কথা বললে কর দিতে হবে!
মোবাইলে ৫ মিনিটের বেশি কথা বললে কর দিতে হবে পাকিস্তানে। প্রতি কল টানা ৫ মিনিটের বেশি হলে ৭৫ পয়সা হারে সম্পূরক শুল্ক দিতে হবে। তবে ইন্টারনেট ও এসএমএসে কোনো কর দিতে হবে না। খবর-ডন অনলাইনের। শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর বিতর্ক শেষে অর্থমন্ত্রী শওকত তারিন এই ঘোষণা দেন।
ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে এই অধিবেশনে রাজস্ব আদায়ের বিষয়ে সিনেটর ও বিরোধী দলের আইনপ্রণেতাদের সুপারিশের জবাবে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিসভা মোবাইলে কথা বলার ওপর বাড়তি সারচার্জ আরোপের বিপক্ষে থাকলেও অর্থমন্ত্রীর কাছ থেকে হঠাৎই এমন ঘোষণা এসেছে। দেশটির সরকার পাঁচ হাজার ৮০০ বিলিয়ন রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





