ঝড়বৃষ্টির তাণ্ডব, বজ্রপাতে ২৬ জনের মৃত্যু পশ্চিমবঙ্গে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৩৪ পিএম, ৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে সোমবার প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়েছে। এ সময় বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রাজ্যে হুগলি জেলায় ১১ জন, মুর্শিদাবাদে ৯, বাঁকুড়ায় ২ ও দুই মেদিনীপুরে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সব মিলিয়ে সারা রাজ্যটিতে বজ্রপাতে মোট ২৬ জন প্রাণ হারিয়েছে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। খানাকুলে বজ্রাঘাতে মারা গেছে আরও ২ জন।
পোলবার দাদপুরে প্রাণ গেছে ৩ জনের। তারকেশ্বরেও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরিপাল এবং সিঙ্গুরে এক জন করে ২ জন মারা গেছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন।
মুর্শিদাবাদের জঙ্গিপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও ২ জনের। সোমবার দুপুরে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় অনেকেই জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। আহত হয়েছেন ৭ জন। তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দুটি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক নারীসহ ২ জনের। মেদিনীপুরে ও বাঁকুড়ায় ২ জনকে করে মোট ৪ জন নিহত হয়েছে
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!





