‘এটাই আমার শেষ সকাল’, ফেসবুকে বার্তা দেওয়ার পর দিনই কোভিডে মৃত্যু হল চিকিৎসকের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১০ এএম, ২২ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৪৯ পিএম, ৩১ জানুয়ারী,শনিবার,২০২৬
এটাই আমার শেষ সকাল। হয়ত এই প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে না। মৃত্যুর আগে এটাই ছিল তাঁর শেষ লেখা। সোমবারই কোভিডে মৃত্যু হয় মুম্বইয়ের এক মেডিক্যাল অফিসার চিকিৎসক মনীষা যাদবের।
মনীষা মুম্বইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন। একাধারে চিকিৎসা এবং প্রশাসনিক দুটো বিষয়ই খুব ভাল ভাবে সামলানোর জন্য বেশ নামডাক ছিল তাঁর। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়েছিলেন মনীষা। চিকিৎসাও চলছিল।
তবে বুঝতে পেরেছিলেন তাঁর হাতে আর বেশি সময় নেই। সেটা অনুভব করেই ফেসবুকে নিজের শেষ কথাগুলো রবিবার লিখে ফেলেছিলেন মনীষা। সেখানে তিনি লেখেন, ‘এটাই হয়তো শেষ সুপ্রভাত। আমাকে হয়তো এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সকলে আপনারা ভাল থাকুন।’ এর পরই তিনি লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’। এর পরই সোমবার এই মেডিক্যাল অফিসারের মৃত্যু হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি, হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন, সুযোগ পাবেন বাংলাদেশিরাও
ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও ভয়াবহ: ট্রাম্প
ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন গণহত্যা চালানো যুদ্ধাপরাধী নেতানিয়াহু!





